• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

কুমিল্লার ইতিহাসে নতুন যাত্রা: প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক :কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেলেন রোজী আক্তার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি কুমিল্লা জেলার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, উন্নয়ন সমন্বয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেসি কার্যক্রম পরিচালনা করবেন।

এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক রদবদল নয়, কুমিল্লার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার পর থেকে এতদিন জেলার প্রশাসনের শীর্ষ পদে কোনো নারী দায়িত্ব পালন করেননি। ফলে রোজী আক্তারের নিয়োগকে নারী নেতৃত্বের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ২০২৫ সালের নভেম্বর থেকে কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেকেই রোজী আক্তারকে অভিনন্দন জানিয়ে লিখছেন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নারীদের নেতৃত্বে আসা দেশের প্রশাসনকে আরও সমৃদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd