• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

সারওয়ার আলম ফেরা নিয়ে ফের গু’ঞ্জ’ন: এয়ারপোর্ট থেকে ফিরিয়ে নেওয়া হলো সিলেটের নতুন ডিসিকে

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট- সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন মু. রেজা হাসান। এমনকি সিলেটগামী বিমানে ওঠার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু ঠিক শেষ মুহূর্তে আসে নতুন নির্দেশ। বিমানে আর ওঠা হয়নি, ফিরে যেতে হয় সচিবালয়ে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে আপাতত সিলেটে যোগ না দিয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে। এতে সিলেটের নতুন ডিসির যোগদান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এর আগে আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সূত্র জানায়, দায়িত্ব বুঝিয়ে দিয়ে রেজা হাসান সিলেটে আসার উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছান এবং সিলেটগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেন। এদিকে তাকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসকের সরকারি গাড়িও পাঠানো হয়েছিল বিমানবন্দরে।

কিন্তু ঠিক তখনই সরকারের উচ্চপর্যায় থেকে জরুরি নির্দেশ আসে। সিলেট সফর স্থগিত করে তাকে সচিবালয়ে উপস্থিত হতে বলা হয়। নির্দেশ পাওয়ার পর তিনি বিমানবন্দর থেকেই ফিরে যান। পরে অপেক্ষমাণ কর্মকর্তারাও বিমানবন্দর ত্যাগ করেন।

প্রশাসনের একাধিক সূত্র বলছে, সিলেটকে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত জেলা হিসেবে বিবেচনা করা হয়। এ পদকে ঘিরে বিভিন্ন পর্যায়ে তদবির ও আলোচনা চলছে বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব বিষয়ে সরকারের কোন বিশেষ তরফ থেকে আনুষ্ঠানিক  কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এখন প্রশ্ন একটাই, মু. রেজা হাসান কি শেষ পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন, নাকি আসছে নতুন কোনো চমক?

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd