• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সৌদি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন সিলেট ০৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি কুলাউড়ার উপজেলার সুমাইয়া ফেরদৌস সিলেটের কানাইঘাটের নতুন ইউএনও জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়ার উপজেলার সুমাইয়া ফেরদৌস সিলেটের কানাইঘাটের নতুন ইউএনও

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (প্রশাসন) ৩৬তম ব্যাচের কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন জানান।

সরকারি আদেশে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২৭ জুলাই তাকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

সুমাইয়া ফেরদৌস এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেটের কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তার স্বামী মুদাব্বির হোসেন সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সুমাইয়া ফেরদৌস কানাইঘাট উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd