• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের জকিগঞ্জ সীমান্তে নিখোঁজের ৩ দিন পরেও খোঁজ মিলেনি তরুণ ডিপজলের

Reporter Name / ১২৫৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক সিলেটের জকিগঞ্জ সীমান্তে নিখোঁজের তিনদিন পরেও খোঁজ মিলেনি তরুণ  ডিপজলের

জানা যায় জকিগঞ্জের উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের তিনদিন পরও ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের সন্ধান মিলছে না। স্থানীয়দের দাবি, বিএসএফ প্রথমে মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে। পরে তাদের নাগরিককে ফিরে পাওয়ার পর নি-খোঁ-জ যুবকের সন্ধান জানে না বলে জানিয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠক করেছে। আড়াইঘন্টাব্যাপী পতাকা বৈঠকেও কোনো সন্ধান দেয়নি বিএসএফ।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে গত সোমবার রাতে বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের বাসিন্দা ডিপজল আহমদসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা বাংলাদেশে ফিরে আসলেও ডিপজল নি-খোঁ-জ হন।

তার সঙ্গে থাকা ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয়রা বলছেন, বিএসএফের গু-লি-তে তিনি নি-হ-ত হয়েছেন। তবে বিএসএফ বিষয়টি স্বীকার করছে না।

এ ঘটনায় উত্তেজিত জনতা মঙ্গলবার ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে আসেন। পরদিন বুধবার তাকে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমকে জানান, ডিপজলের নিখোঁজ হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। বৃহস্পতিবার আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানিয়েছে- সীমান্তের ওপারে কোনো গু-লি-র ঘটনা কিংবা ডিপজলের নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেন, ‘বিএসএফ প্রথমে স্বীকার করেছে তারা ম’র’দে’হ হ-স্তা-ন্ত-র করবে। কিন্তু তাদের লোককে (ভারতীয় নাগরিক) ফেরত দেওয়ার পর অস্বীকার করছে।

তিনি বলেন, আজ বিজিবি অধিনায়ক বিএসএফের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তারা কোনো হ-দি-স দেয়নি। এ ঘটনায় সন্ধ্যায় সীমান্ত এলাকায় বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আমাদের আশ্বাসে তারা শান্ত হয়েছেন। আগামীকাল স্থানীয় প্রশাসন ও আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে একজন বাংলাদেশি যুবককে গু-লি করে হ-ত্যা-র দাবির কথা শোনা গেলেও এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd