এসবিডিনিউজ : কানাইঘাট প্রতিনিধি-সিলেটের কানাইঘাটে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ প্রসাধনীসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানায়,থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় গত ২৪ অক্টোবর শনিবার ২০২৬ রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট পূর্ব বাজারস্থ ডাকবাংলা এলাকায় থানার এসআই দূর্গা কুমার দেব ও থানার এএসআই অলিউল হাসান সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ সুফিয়ান আহমদ (১৯) নামের এক যুবককে ভারতীয় বিভিন্ন জাতের ব্যবহারিক তৈল ও সাবান সহ আটক করা হয়। সে গোয়াইনঘাট উপজেলার সতী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আটকের পর তার হেফাজত থেকে ৩ টি বস্তায় ভারতীয় ব্যবহারিক তৈল ৩০৮ পিছ তৈল ও ৭২ পিছ সাবান জব্দ করা হয়।জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫৯ হাজার ৬ শত ৪০ টাকা।
পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়,গোয়াইনঘাট সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল এনে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
এ ঘটনায় কানাইঘাট থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজুর জন্য এজাহার দায়ের করেছেন।ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।