• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের সাগরদিঘীরপাড়ে উত্ত্যক্তকারী/ ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক জকিগঞ্জে ৯ নং মানিকপুর ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া মরইখাল এখন ময়লার ভাগাড়! সিলেটে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা গায়িকা ন্যান্সিকে নিয়ে আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল, সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষনিক অভিযানে হানিট্রাপ চক্রের দুই নারীসহ মোট ৪ জন গ্রেফতার ও ০২ জন ভিকটিম উদ্ধার বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার আজ সরকারি সফরে সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটে রোগীর অবস্থা খারাপ হউক আর ভালো হউক টিকিট ছাড়া তিনি রোগী দেখেন না?

সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষনিক অভিযানে হানিট্রাপ চক্রের দুই নারীসহ মোট ৪ জন গ্রেফতার ও ০২ জন ভিকটিম উদ্ধার

Reporter Name / ২৭১৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ -গত ০৯/০৪/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২০:১৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট এলাকা হতে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তার বন্ধু মাহফুজ আলী (২৫)কে হানিট্র্যাপ চক্রের সদস্য মোঃ আব্দুল জলিল (৩০) কৌশলে প্রতারণার মাধ্যমে অপর সদস্য মোঃ জায়েদ আহমদ (৩৫) এর চালিত সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়।

পরবর্তীতে রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় যতরপুর এলাকার নবপুষ্প-১১৩ নং বাসার ৫ম তলায় নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় ভিকটিমদের জিম্মি করে। ওই বাসায় পূর্ব থেকেই অবস্থানরত জেসমিন আক্তার (২২) এবং চক্রের মূলহোতা তানজিলা আক্তার প্রকাশ রাবেয়া বেগম তানহা (২৭) সহ ৪/৫ জন সহযোগী মিলে ভিকটিমদেরকে ধারালো অ’স্ত্র প্রদর্শন করে ইলেকট্রিক শক প্রদানের মাধ্যমে শারীরিক নির্যাতন চালায়।

তাদেরকে জোরপূর্বক উ’ল’ঙ্গ করে অ-শ্লী-ল ভিডিও ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোট ১০,০০,০০০/- টাকা দাবি করা হয়।

পরবর্তীতে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত আত্মীয়-স্বজনের নিকট হতে ৯০,০০০/- টাকা সংগ্রহ করে আনিয়ে দেন। তখন ভিকটিমদ্বয়ের পরিবারের লোকজন কোন সমস্যা আছে মর্মে ধারণা করে সন্দেহের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করলে অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এর দিকনির্দেশনায় ১০/০৪/২০২৬ খ্রি. ভোর ০৪:২০ ঘটিকায় এসআই (নিঃ) আনোয়ারুল ইসলাম পাঠান ও সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে ০৪ জন আসামিকে আটক করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০১টি সিএনজি অটোরিক্সা, ০৩টি মোবাইল ফোন এবং ভিকটিমদের নিকট থেকে ছিনিয়ে নেয়া iPhone 14 Pro Max ও itel মোবাইল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১০/০৪/২০২৬ খ্রি., ধারা- ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৭৯/৪১১/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ ৮(১) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ রুজু হয়। আসামি‘দেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো: ১। তানজিলা আক্তার প্রকাশ রাবেয়া বেগম তানহা (২৭), পিতা- আজিজুল হক প্রকাশ বাবুল মিয়া, মাতা- ছায়ারুন নেছা, স্বামী- জুবায়ের আহমদ রাজু প্রকাশ সাজু আহমদ, সাং-বাউরবাগ, ২য় খন্ড, সুরইঘাট, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, ২। মোঃ আব্দুল জলিল (৩০), পিতা-আলাল উদ্দিন, মাতা-নাসিমা বেগম, সাং-মোহাম্মদপুর, জাফলং, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৩। জেসমিন আক্তার (২২) পিতা- জাহাঙ্গীর আলম, মাতা-আনোয়ারা বেগম, সাং-মিরাবাজার, আগপাড়া, আব্দুল আহাদের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। মোঃ জায়েদ আহমদ (৩৫), পিতা-তোফাজ্জল আলী, মাতা-মালেকা বেগম, সাং-গঙ্গানগর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd