• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে!

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : হঠাৎ মধ্যরাতে স্ত্রীর আবদার। পিকআপে বাইরে যেতে হবে ঘুরতে। সেই আবদার পূরণ করতে স্ত্রীকে নিয়ে বের হলেন স্বামী। এক ঘণ্টার মতো স্ত্রীকে নিয়ে ঘুরলেনও। হঠাৎ বিকল হয়ে যায় পিকআপ। এতে ঘোরাঘুরিই কাল হয় এই দম্পতির।

গরুচোর সন্দেহে প্রথমে এই দম্পতিকে আটক করে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে থানায় নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পিকআপটিও।

সোমবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।আটক দম্পতি হলেন— ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।

দম্পতির ভাষ্য, রাত আনুমানিক দেড়টার দিকে সুমাইয়া খাতুন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর নিজস্ব পিকআপ নিয়ে দুজন ঘুরতে বের হন। প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরির পর উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। তারা সেখানে গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন।

এ সময় স্থানীয় বাসিন্দা ফজল মালিথা তাদের দেখতে পেয়ে গরুচোর সন্দেহ করেন। পরে তিনি আরও কয়েকজনকে ডাকলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ওই দম্পতিকে আটকে রাখেন। দম্পতির দাবি, এ সময় কয়েকজন মিলে রায়হান শেখকে মারধরও করেন।

পরে ভোর ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানিয়েছেন, গরুচোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক তদন্তে তারা গরুচোর নন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মধ্যরাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

‘স্থানীয় কয়েকজন রায়হান শেখকে মারধর করেছেন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে’—যোগ করেন আফজাল।

এ ঘটনায় আটক হওয়া দম্পতির পক্ষে ও বিপক্ষে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd