• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

অবশেষে জানা গেল ডিসি সারোয়ার আলম প্রত্যাহারের নেপথ্যের পেছনের কারণ?

Reporter Name / ৪০৯১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলমকে হঠাৎ প্রত্যাহারের আদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা, নেটিজেনদের নানা মন্তব্যে সয়লাব স্যোসাল মিডিয়া। কেউ কেউ মনে করছেন,সম্প্রতি শাহজালালের মাজারে হিসাবের স্বচ্ছতা নিয়ে পুরনো ডেগসি সিলগালা করে নতুন দানবাক্স বসানো নিয়ে কেন্দ্র করে আলোচনার জেরেই এমনটা হয়েছে,আবার অনেকে ভিন্নমত পোষণ করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন,

তাহলে আসল সত্যতা কি? প্রত্যাহারে ধরণ পর্যালোচনা করলে স্বাভাবিকভাবেই বুঝা যায় বা প্রতীয়মান হচ্ছে,এটি কোন স্বাভাবিক বদলি নয়,প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।এমনটা ঘটে সাধারণত বিশেষ ক্ষেত্র বা কোন আলোচনা বা সমালোচনা ও বিতর্কের ক্ষেত্রে।কিন্তু আদেশে প্রত্যাহারে সুস্পষ্ট কোন কারণ ব্যাখ্যা না করায়,মূলত এই আলোচনার জন্ম দিয়েছে,তবে রাষ্ট্রপতির আদেশক্রমে অবিলম্বে জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে।

তবে এসবিডিনিউজ এর অনুসন্ধানে জানা যায় ক্ষমতাসীন দল বিএনপির তৃনমুলের নেতৃবৃন্দের কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ডিসি সারোয়ার আলম,তাঁকে কোন বিশেষ দলের লোকজনকে বেশি সুযোগ সুবিধা দেওয়ার ও অভিযোগ উঠেছে এবং ট্যাগ দেওয়া হচ্ছে,তবে এসব অভিযোগের কোন প্রমাণ নেই কারো হাতে,

গত কয়েকদিন থেকেই পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে,তাঁর প্রত্যাহারের আদেশের পরপরই সিলেটে বিষয়টি নিয়ে তূমুল বিতর্ক চলছে,আজ বিকালে তাঁকে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন হয়েছে,এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেসবুকে পোস্ট দিয়ে নিজের মতামত ব্যক্ত করছেন।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে মূলত হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগের জেরে উদ্ভূত বিতর্ক ও সমালোচনার কারণে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে,

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও, এই প্রত্যাহারের পেছনের কারণ ও প্রেক্ষাপটগুলো নিচে দেওয়া হলো-

মাজার নিয়ন্ত্রণ বিতর্ক-মাজারের অর্থ ও তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের হস্তক্ষেপের কারণে মাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়।১২ জুন মাজার পরিদর্শনে যাওয়ার পর বিষয়টি আরও জোরালো হয় এবং পরবর্তীতে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি করা হয়।

জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রত্যাহার করা হয় এবং তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd