• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জে সুলতান পুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

জানা যায় সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ রাতে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন ০৬ নং সুলতানপুর ইউনিয়নের সিরাজ পাড়া গ্রামের জনৈক মোঃ আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। উক্ত ঘটনার সংবাদ থানায় প্রাপ্তির পর হইতে থানার একাধিক টিম ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের নিমিত্তে অভিযান শুরু করে।

ডাকাতির ঘটনায় জকিগঞ্জ থানায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল গত ২১/০৮/২০২৬ খ্রি: তারিখ ১৪:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন গাগলাজুর গ্রামে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মোঃ মজনু মিয়া ওরফে জহির আলম (৩১), পিতা-মোঃ আতাউর রহমান, মাতা- জাহানারা বেগম ওরফে রুবি, সাং-খাসেরা মানিকপুর, ০৯ নং মানিকপুর ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয় এবং লুন্ঠিত দুইটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে যথাযথভাবে সোপর্দ করা হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd