এসবিডিনিউজ: নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন,একের পর এক মাদকের চালান আটকের পর তারা যেন থামছেই না।
পুলিশ বিভিন্ন চেকপোস্ট বসে অভিযান চালালে ও মাদক ব্যসায়ীরা তাদের কৌশল পরিবর্তন করে অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
গত ০২/০৯/২০২৬খ্রিঃ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিয়ানীবাজরা থানাধীন কচকটখা সাকিনস্থ চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেক পোষ্ট ডিউটি করাকালে জকিগঞ্জ হতে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস গাড়ী (যাহার রেজিঃ নং-সিলেট জ-১১-০৮০৮) হতে পেশাদার মাদক ব্যবসায়ী সজল বিশ্বাস (৪০), পিতা-মতিলাল বিশ্বাস, সাং-বিপক, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এর দেহ তল্লাশিকালে তাহার পরিহিত লুঙ্গির কোমড়ের ভাঁজ হতে ৬,০০০ (ছয় হাজার) পিস গোলাপী ও লাল রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা। বিয়ানীবাজার থানা পুলিশ আসামির বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করেছে