এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ,অনলাইন জুয়া,মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় সারা দেশে চলমান বিশেষ অভিযানে জকিগঞ্জ থানার একটি অভিযানিক দল ইং-২৭ আগস্ট ২০২৬খ্রি. তারিখ ১৮.১৫ ঘটিকার সময় এসআই(নি:) মো: মোরশেদ আলম, এএসআই(নি:) রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ জকিগঞ্জ থানাধীন ০১নং বারহাল ইউনিয়নের অর্ন্তগত শাহগলি বাজারস্থ গরুর হাট সংলগ্ন আসামী আব্দুস শুকুর এর পানের দোকান হইতে শিলং তীর নামক জুয়া খেলায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, নাম্বার লেখা টোকেন ও তীর খেলার নগদ ১৫,৫০০/- টাকা সহ আসামি আব্দুস শুকুর (৫৩), পিতা-মৃত আব্দুল মতিন, মাতা-রাবেয়া বেগম, সাং-উত্তর খিলোগ্রাম, ০১নং বারহাল ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ- ২৮ আগস্ট, ২০২৬; ধারা- ১৬/২৭ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ রুজু করা হয়েছে।ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ