• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন!

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক সপ্তাহের ব্যবধানে দুইজন তরুণী নিখোঁজের ঘটনায় সচেতন মহল ও পরিবার উদ্বিগ্ন।

জানা যায় সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কিশোরী গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ বিপাশা দে (দিয়া) অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধবের মেয়ে। তাদের বাড়ি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়া, শিববাড়ি এলাকায়।

বিপাশার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গড়ন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের কামিজ, যার হাতা খয়েরি রঙের। এছাড়া তার দাঁতে ব্রেস লাগানো রয়েছে, যা তাকে শনাক্ত করতে সহায়ক হতে পারে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত নিচের নম্বরগুলোর যেকোনো একটিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ: ০১৭১৬০৭৩০১৬,০১৭১১১০১২৪২,০১৭১১২২৭৫৭৬
০১৭১৬৬৩৩০৩৪,০১৭৮৩১৯৪০৯৪

নিউজটি শেয়ার করে মেয়েটিকে খুঁজে পেতে সহায়তা করুণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd