এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে ফ্যামেলী কার্ড বিতরণে সুপারভাইজার ও জনবল নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছলতার দাবি তুলে ইউএনও ও সমাজসেবা অফিসে তালা দেওয়ার অভিযোগ।
তবে এই ঘটনার সত্যতা জানতে এসবিডিনিউজ এর পক্ষ থেকে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দ এর সাথে যোগাযোগ করা হলে তিনি তালা দেওয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন,তিনি অসুস্থতা জনিত কারণে ছুটিতে আছেন বলেও জানান।
নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান যথাযথ নিয়ম ও আইনি প্রক্রিয়া অবলম্বন করে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নারীদের বেশি নিয়োগ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে বলেন নীতিমালায় নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল যেহেতু বিষয়টি পারিবারিক সহায়তা কার্ড,এখানে আমাদের ব্যক্তিগত কোন পছন্দ অপছন্দের বিষয় নয়,আমরা আবেদনকারী কাউকে ব্যক্তিগতভাবে চিনি না।মেধা তালিকায় যাদের নাম আসছে তাদেরকে মূলত নিয়োগ দেওয়া হয়েছে। আর এটি মাত্র দেড় মাসের একটি অস্থায়ী নিয়োগ প্রক্রিয়া এসব নিয়ে এত হৈচৈ হবে এমনটি প্রত্যাশা করি নাই।
সমাজসেবা অফিসার উপজেলায় আছেন কিনা এমন প্রশ্নে বলেন হ্যাঁ তিনি কর্মস্থলে রয়েছেন। এবং আরো জানান নিয়োগের পর বঞ্চিতদের দাবির বিষয়টি ও খতিয়ে দেখা হচ্ছে,তিনি দাবি করেন যাদের আবদার মেনে নেওয়া হয়নি মূলত তারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।
সনাতন ধর্মের লোক বেশি নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জানান,আসলে নিয়োগ প্রক্রিয়ায় এসব দেখার সুযোগ নেই,আবেদন ও মেধার ভিক্তিতে নিযোগ প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে,আমরা বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে দিয়েছি,পরবর্তী নির্দেশনা মোতাবেক কাজ চলবে।
তবে কি কারণে উপজেলার গুরুত্বপূর্ণ দুটি কার্যালয়ে তালা দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট ব্যাখা পাওয়া যায়নি,এ রিপোর্ট লেখা পর্যন্ত বঞ্চিত বা আন্দোলনকারী কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।