• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের জকিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দ

Reporter Name / ১১৬১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।

সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া স্বাক্ষরিত ওই আদেশে সুজিত কুমার চন্দকে জকিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সঙ্গে সরকারি দাবি আইন, ১৯১৩ অনুযায়ী তাকে সার্টিফিকেট অফিসার হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ কার্যকরের লক্ষ্যে তাকে ২১ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

সুজিত কুমার চন্দ এর আগে মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনে দক্ষতা ও সুনামের জন্য তিনি প্রশাসনিক মহলে পরিচিত রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd