• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের কানাইঘাট সুরমা নদীতে সেতুসহ দুটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি বাজেট বক্তৃতায় মুফতি আবুল হাসান এমপি’র।

Reporter Name / ১১১১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট :
জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় অংশ নিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি। তিনি তাঁর বক্তৃতায় বাজেটের কিছু ইতিবাচক দিক তুলে ধরেন এবং নেতিবাচক কিছু দিক তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন এবং একগুচ্ছ জোরালো দাবি উত্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি কওমি মাদ্রাসার উন্নয়ন, আলেম-ওলামাদের অধিকার রক্ষা এবং তাঁর নির্বাচনী এলাকার যোগাযোগ ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং কিছু পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন। তিনি মোট সাত মিনিট বক্তব্য দেন।

বক্তৃতার শুরুতেই মুফতি মোহাম্মদ আবুল হাসান প্রস্তাবিত বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা বরাদ্দ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিশাল একটি জনগোষ্ঠী কওমি মাদ্রাসায় শিক্ষা লাভ করছে। কিন্তু বাজেটে তাদের জন্য আলাদা কোনো বরাদ্দ না রাখা অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে কওমি মাদ্রাসাগুলোর জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার জোর দাবি জানান।

পাশাপাশি, দেশের লাখ লাখ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা অর্থনৈতিকভাবে অবহেলিত। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে নিয়মিত সরকারি ভাতা চালুর জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

নিজের নির্বাচনী এলাকা সিলেট-৫ আসনের অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশার কথা উল্লেখ করে মুফতি আবুল হাসান বলেন, অবহেলিত এই অঞ্চলের বিভিন্ন সড়কের আশু সংস্কার এখন সময়ের দাবি। কিছু সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা যেন সঠিকভাবে কাজে লাগে। বরাদ্দকৃত অর্থ যাতে শতভাগ সততা ও সঠিকভাবে কাজে লাগানো হয়, তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন।

বাজেট বক্তৃতায় কানাইঘাট উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কথা আলাদাভাবে এবং গুরুত্বের সাথে তুলে ধরেন মুফতি আবুল হাসান। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও এই ইউনিয়নটি মূল ভূখণ্ড থেকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। এখানকার হাজার হাজার মানুষ অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন। এই ইউনিয়নকে মূল যোগাযোগের আওতায় নিয়ে আসতে এবং জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে সুরমা নদীর ওপর একটি স্থায়ী ও মজবুত সেতু (ব্রীজ) নির্মাণের জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

নির্বাচনী এলাকার বিশাল ভৌগোলিক সীমানা এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সিলেট-৫ আসনে দুটি পৃথক পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। এর মধ্যে একটি কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে এবং অন্যটি জকিগঞ্জ উপজেলার শাহবাগে স্থাপনের জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন। তিনি যুক্তি দেখান যে, এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ফাঁড়ি হলে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে।

নদী ভাঙন রোধেও সংসদে কথা বলেন মুফতি আবুল হাসান। বক্তৃতার শেষাংশে কানাইঘাট ও জকিগঞ্জের চিরচেনা অভিশাপ ‘নদী ভাঙন’ নিয়ে কথা বলেন। প্রতি বছর বর্ষা মৌসুমে সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনে পৈতৃক ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে হাজারো মানুষ নিঃস্ব হয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, নদী ভাঙন রোধে টেকসই পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd