• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সুনামগঞ্জের ছাতকে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার!

Reporter Name / ৭৪৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

এসবিডিনিউজ : সুনামগঞ্জ থেকে বিশেষ সংবাদদাতা; সুনামগঞ্জের ছাতক উপজেলার আইন্দারগাঁও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালক কাওছার আহমেদ।

সোমবার (৮ জুন) বিকেল ৬টার দিকে ছাতক থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান কাওছার।পরে তিনি সেখানে গিয়ে আনুমানিক ৭ দিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকালে শিশুটির হাতে হাসপাতালের ব্যবহৃত কেনোলা লাগানো ছিল বলে জানা গেছে।

উদ্ধারকারী কাওছার আহমেদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।তিনি শিশুটিকে তাৎক্ষণিকভাবে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, উদ্ধার হওয়া নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ তার দায়িত্ব নিতে আগ্রহী হন, তাহলে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।

বর্তমানে শিশুটি উদ্ধারকারী কাওছার আহমেদের জিম্মায় হাসপাতালে ভর্তি রয়েছে এবং মেডিকেল কর্তৃপক্ষ তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd