• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তামিমাকে ফেরত পাওয়ার জন্য মামলা করেননি রাকিব হাসান:এবার মুখ খুলছেন সাবেক স্বামী,জানা গেলে আসল কারণ! সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভাবিকে কে নিয়ে দেবর উধাও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা আজ বিকাল ৪ ঘটিকায় তাঁর নিজ বাড়ি জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হা’তকড়ার বদলে বিয়ের আংটি-চু-রি-র অভিযোগে ধ-রা সুন্দরী বিধবা নারীকে বিয়ে করে ঘরে তুললেন ব্যবসায়ী সিলেট (-০৫) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নে’ই! হযরত শাহজালাল ও শাহপরান মাজারের হিসাব চাওয়ার পেছনের মূল কারণ জানা গেল? জকিগঞ্জের তরুণ গুলজার আহমদের সৌদি আরবে রহস্যজনক মৃ*ত্যু বগুড়ায় পরকীয়া প্রেমের টানে সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে সাবেক ইউপি সদস্যদের রহস্যজনক মৃ-ত্যু,প্রেমিকা আটক নাটোর জেনারেল হাসপাতালে দুই বছরের শিশুকে চিকিৎসা করাতে আসা এক মা ধর্ষণের শিকার সিলেটে ডাক্তার রুলির স্বামীর রহস্যজনক মৃ-ত্যু-র পর এবার ১০ম শ্রেণি পড়ুয়া পুত্রের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার

ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এড, সালেহ চৌধুরী

Reporter Name / ৭৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬ -এ  দেশ সেরা আইনজীবী (বিশেষ সম্মাননা) বিভাগে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী, হ্যাপী বাংলাদেশ এর গভর্ণর, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর ডেপুটি কোওর্ডিনেটর এবং দ্যা চেম্বার অব ‘ল এর প্রধান এডভোকেট এম এ সালেহ চৌধুরী।

শনিবার (৯ মে) ঢাকায় অভিজাত কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যাক্তিবর্গ ও উদ্ভাবকদের উপস্থিতিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।

এ আয়োজনে বিভিন্ন পেসার মোট ১০ জনকে সম্মাননা দেওয়া হয়, যারা সমাজের বিভিন্ন কল্যাণ মূলক কাজে ভূমিকা রাখছেন এমন লোকজনকে স্ব স্ব পেশায় দেশ সেরা হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। অতিথিদের কাছ থেকে এডভোকেট এম এ সালেহ চৌধুরী তার ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬ গ্রহন করেন।

বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award 2026)-এর জন্য গ্রহন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান, আইন বিষয়ে গঠনমূলক গবেষণা এবং মানবাধিকার কল্যাণে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর নিরলস কাজ দেশব্যাপী প্রশংসিত হয়েছে।

অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা ওয়ালিউর রহমান চৌধুরী ও মোছাম্মৎ দিলারা খানম চৌধুরীর সুযোগ্য পুত্র। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি মানবাধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এই সম্মাননার সংবাদ ছড়িয়ে পড়ার পর সিলেটের জকিগঞ্জসহ সারা দেশে তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্মীয়স্বজনের মাঝে আনন্দের জোয়ার বইছে। সিলেটের সচেতন মহল মনে করছেন, এই প্রাপ্তি জেলার জন্য এক অনন্য গৌরব।

সহকর্মীরা জানান, এম এ সালেহ চৌধুরী কেবল একজন দক্ষ আইনজীবীই নন, বরং একজন মানবিক মানুষ। এই সম্মাননা তাঁর কাজের যথাযথ স্বীকৃতি এবং এটি ভবিষ্যতে তাঁকে আরও বড় পরিসরে মানবসেবায় উদ্বুদ্ধ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরীর এই অর্জন নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আর্তমানবতার সেবা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এই স্বীকৃতি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd