• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ: নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জে ছিনতাইয়ের মত ঘটনায় এলাকায় তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

গত ১৯/০৭/২০২৬খ্রি. রাত্র অনুমান ১০.০০ ঘটিকার সময় জকিগঞ্জ টু কালিগঞ্জ কেরাইয়া রাস্তার সদরখাল নামক স্থানে ব্রীজের উপর মেসার্স সজিব ডিস্ট্রিবিউশন নামক প্রতিষ্ঠানে আকিজ বেক্সার্স, রিদিশা ফুডস&, আড়ৎ ডেইরী সহ বিভিন্ন কোম্পানীর পন্যের পরিবেশক ডেলিভারীর দুইটি টমটম গাড়ী থামিয়ে মুখে মাক্স পরিহিত অবস্থায় অজ্ঞাতনামা ০৩ জন বিবাদী ধা-রা-লো চা-কু, ডে’গা’র সহ দেশীয় অ’স্ত্র সন্ত্র প্রদর্শন করিয়া ভয়ভীতি দেখাইয়া উক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের নিকট থাকা ব্যবসার ডেলিভারী মালামাল কালেকশনের নগদ টাকা সহ তাদের নিকট হইতে চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়|

উক্ত ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মোঃ শিব্বির আহমদ বাদী হয়ে এজাহার দায়ের করিলে জকিগঞ্জ থানার মামলা নং-১৪, তাং-২৩/০৭/২০২৬খ্রি. ধারা-৩৯২ পেনাল কোড রজু করা হয়|

উক্ত মামলা রুজুর পর মামলার তদন্ত কর্মকর্তা ও জকিগঞ্জ থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে ২৩ জুলাই ২০২৬খ্রি. তারিখ রাত্র অনুমান ০৩.২০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন ০৯নং মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত কালীগঞ্জ বাজারস্থ রাজমহল ও চৌধুরী প্লাজা সহ গরুর বাজার হইতে ছিনতাইকৃত একটি সামসাং এনড্রোয়েড মোবাইল মডেল নং- SAMSUNG GALAXY A50 ও নগদ ৩,০০০/-(তিন হাজার) টাকা সহ তদন্তে প্রাপ্ত আসামী ১| পাপলু আহমদ (২৭), পিতা-সিরাজ উদ্দিন, গ্রাম- মানিকপুর কে তার সহযোগী আসামী ২| জয়দেব বিশ্বাস @ টেঙ্গা (২৮), পিতা-শরবেশর @ আব্দুর রহমান, গ্রাম-খাসেরা উভয় ৯নং মানিকপুর ইউনিয়ন, ৩| বেলাল আহমদ (৪০), পিতা-মৃত খলিলুর রহমান, মাতা-বিলকিছুন নেছা, সাং-মামরখানী, সর্ব উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটদের গ্রেফতার করা হয়।

উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামীদের কে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd