এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক-১ অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পদকের দায়িত্ব অর্পন করা হয়।
সূত্র জানায়, সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক এর গঠনতন্ত্র লঙ্ঘণ করে বিভিন্ন উপ-কমিটি গঠন, কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের তোয়াক্কা না করে স্বৈরাচারী কায়দায় কার্যক্রম পরিচালনা করায় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা মারাত্মক ভাবে সংক্ষুব্ধ হন।
সভায় সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের বিরুব্ধে অভিযোগ উঠে যে, বিগত ছয় মাসে তারা গঠনতন্ত্র বহিভুর্ত প্রায় ২০টি উপ-কমিটি গঠন করে আবার সেই উপ-কমিটিগুলো বাতিল করে। কার্যনির্বাহী কমিটির কোন সদস্যদের মতামত না নিয়ে নানা ধরনের বিতর্কিত কার্যকলাপ করে আসছিলেন। তাই কার্যনির্বাহীর সদস্যরা সোসাইটির স্বার্থ রক্ষা ও মতানৈক্য দুর করে আগামী দিনে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহন করেন। সোসাইটির ভাঙ্গন রোধ করতে ঐক্যমতের ভিত্তিতে এই সিব্ধান্ত নিতে বাধ্য হয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আব্দুল ওয়াহিদ ও কামাল উদ্দিনের বক্তব্য মতে, বিগত কমিটিগুলো সংগঠনের স্বার্থে ৩৫টি কবর ক্রয় করেছিলো। যা বাংলাদেশ ল’সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, অ্যাডভেকেট জুনেল আহমদ জনি ও অ্যাডভেকেট এম. মতিউর রহমানের নামে যৌথভাবে ক্রয় করা হয়। কবর ক্রয় করা নিয়ে কোন বিরোধ নেই। সোসাইটির সদস্যদের মধ্যে মুসলিম সদস্যদের জন্য ৩৫টি কবর ক্রয় করার পাশাপাশি হিন্দু ধর্মালম্বীদের জন্য সম পরিমান অর্থ সোসাইটির ব্যাংক একাউন্টে সঞ্চয় রাখা আছে।
বিগত ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির হিসাব সোসাইটির বার্ষিক সাধারণ সভায় সভাপতি অ্যাডভোকেট এম. মতিউর রহমান, অ্যাডভোকেট ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম এর সাক্ষরিত অর্থনৈতিক প্রতিবেদন সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে পাশ করা হয়েছিলো। সেই বার্ষিক সাধারণ সভায় সংবিধানের ও বেশ কিছু আর্টিকেল সংশোধন করে বিগত ১৩ ডিসেম্বর সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মূলত: আব্দুল ওয়াহিদ ও কামাল উদ্দিন সোসাইটিকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করতে অক্ষম। যার কারনে এই ঐতিহ্যবাহী ল’সোসাইটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানানো হয়।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র ১৭ সদস্যের নতুন কার্যকরী কমিটি (২০২৬-২০২৭) গঠিত হয়।