এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে অস্ত্র আইনের মামলার ১০ বছরের সা*জাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় এএসআই (নিরস্ত্র)/মোফাজ্জল হোসেন, সঙ্গীয় কং/১৩৬২ রাজিব মিয়া, কং/৩৩৫ শামীম আহমদ, কং/১৬৮০ মো: জুয়েল আহমেদ সহ ইং-১৫/০৬/২০২৬খ্রি. তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন আটগ্রাম স্টেশন বাজারে অভিযান পরিচালনা করিয়া অস্ত্র আইন মামলা বিয়ানীবাজার জিআর নং-১৪৪/১৮ এর ১০ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী মো: আনিসুর রহমান, পিতা-মো: আব্দুর রহিম, মাতা-হেনা বেগম @ কাজরী বেগম, সাং-চারিগ্রাম, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ ০৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
অদ্য ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এই তথ্যটি জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।