• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর!

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে ভ’য়া’ব’হ অ’গ্নি’কা’ণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র, পেনশনের নথি এবং সন্তানদের শিক্ষাগত সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

গত শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মো. এখলাছুর রহমান। তাঁর স্ত্রী সালমা খাতুন একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বড় ছেলে জনতা ব্যাংকের ম্যানেজার ও ছোট ছেলে স্কুল শিক্ষক।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মো. এখলাছুর রহমান বলেন, “ফজরের নামাজ আদায়ের পর আমি ও আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আশপাশের মানুষের চিৎকারে ঘুম ভাঙে। মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা প্রাণে বেঁচে গেছি। কয়েক মিনিট দেরি হলে হয়তো আমাদের আর বাঁচানো যেত না। কিন্তু চোখের সামনে সারা জীবনের সঞ্চয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

তিনি জানান, আগুনে তাঁর ও তাঁর স্ত্রীর পেনশনের সব প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে। এছাড়া তাঁদের ছেলে মো. বাহার উদ্দিন, কাওছার আহমদ, গুলজার আহমদ, মো. আনহার উদ্দিন ও আজহারুল ইসলামের শিক্ষাগত সনদ, ব্যাংক ও বীমা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

একই সঙ্গে নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং ঘরের সব আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়েছে।স্থানীয় বাসিন্দা বাবর হোসেন জানান, আগুনের ভ’য়া’ব’হ’তা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “ফায়ার সার্ভিস সময়মতো না এলে আগুন আশপাশের আরও কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়তে পারত। পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd