• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভাবিকে কে নিয়ে দেবর উধাও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়া সম্পর্কের জেরে স্বর্ণ এবং অর্থ চুরি ও আত্মসাতের অভিযোগে এক কুয়েত প্রবাসী যুবক ও তার প্রেমিকা ভাবীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে।কারাগারে পাঠানো দু’জন হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) এবং একই এলাকার দুলা মিয়ার মেয়ে ও কামরুল হাসানের স্ত্রী, দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।

মামলা সূত্রে জানা যায়, সালেহা বেগম ও তার (চাচা-তো) দেবর রিয়াজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে গত ২ জুন সালেহা বেগম রিয়াজ উদ্দিনের সঙ্গে স্বামী কামরুল হাসানের বাড়ি থেকে চলে যান। এ সময় তিনি স্বামী কামরুল হাসানের ঘরে তার হেফাজতে থাকা নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনায় গত ৮ জুন কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও চাচাতো ভাই রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

এছাড়া, অভিযুক্ত দু’জনের যোগসাজশে কামরুল হাসানকে কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়ের করা দুই মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd