এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা সহ ০১জন, চুরির মামলায় ০১ জন এবং পরোয়ানাভুক্ত আসামী ০৫ জন,পুলিশ আইনের ৩৪ ধারায় ০৮ জন আসামী সহ সর্বমোট ১৫ জন আসামী গ্রেফতার।
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় এসআই(নি:)/অরূপ সাগর গুপ্ত কমল, বিপি-৮৫১৩১৫১৪৬৬ সঙ্গীয় এএসআই/শঙ্কর চন্দ্র সূত্রধর, বিপি-৭২৯২০২৭১৯২, এএসআই/মো: এরশাদ মিয়া, বিপি-৯১১১১২৯০০৫, কং/১৩১২ শাওন আহমদ, বিপি-৯৪১৭২০৪০১৮ সঙ্গীয় ফোর্স সহ ১8/০৬/২০২৬খ্রি. তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত গাগলাজুর সাকিনের জনৈক আব্দুল কাদির এর বসতবাড়ী সামনে জকিগঞ্জ টু শেওলা গামী পাকা রাস্তায় হইতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল কাইয়ুম (৫৫),পিতা: মৃত আব্দুল জব্বার, মাতা: মৃত নেছা বিবি, ঠিকানা: গ্রাম- কাপনা (০৪নং খলাছড়া ইউনিয়ন), উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৭, তাং-১৮/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।
এছাড়াও থানার কয়েকটি আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী ০৫ জন,পুলিশ আইনের ৩৪ ধারায় মোতাবেক ০৮ জন আসামী সহ সর্বমোট ১৫ জন আসামীকে জকিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। ধৃত আসামীগণকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।