এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী উপজেলা সিলেটের জকিগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে জকিগঞ্জ থানা পুলিশ।
জানা যায় সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই ২০২৬খ্রি. তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন জকিগঞ্জ থানাধীন জকিগঞ্জ পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের অর্ন্তগত গন্ধদত্ত সাকিনের খালিক উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা সহ আব্দুল কাদির (৩৭) পিতা: মৃত ইশাহিদ আলী, মাতা: মৃত আয়েশা বেগম, গ্রাম- উত্তর লোহার মহল , উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ- ১৭ জুলাই, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।