নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ :নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি এখন মুক্ত বাতাসে!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ও কারামুক্তি লাভ।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ১২টি হ*ত্যা ও হ*ত্যা*চে*ষ্টা*র মামলায় তাকে ২০২৫ সালের ৯ মে গ্রেপ্তার করা হয়।দীর্ঘ আইনি লড়াইয়ের পর, ১০ মে ও ১৭ মে আপিল বিভাগ তার বিরুদ্ধে হওয়া ১২টি মামলাতেই হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন।
সব আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩ জুন রাতে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে কারামুক্ত হন।