• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটের ওসমানীনগরে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকা নিখোঁজ

Reporter Name / ৫১৩ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ -সিলেটের ওসমানীনগর উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে নুসরাত জাহান আনিকা (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার প্রতিদিনের মতো সাদিপুর প্রগতি কোচিং সেন্টার থেকে কোচিং শেষে বাড়ি আসার পথে নিখোঁজ হন নুসরাত জাহান আনিকা।

তিনি উপজেলার ২নং সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. নুর ইসলামের একমাত্র মেয়ে,আনিকা সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই আনিকা কোচিং শেষে বাড়ির উদ্দেশে রওনা দেয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সে বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ আনিকার গায়ের রং ফর্সা। পরনে ছিল বোরকা এবং হিজাব, ঘটনার পরপরই তার পরিবার ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা। বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিখোঁজ আনিকাকে ফিরে পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ আনিকার সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd