• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

রুপার চেইন ছি’ন’তা’ই: ঈদে নতুন জামা-কাপড় পরা হল না শি’শু মরিয়ম আক্তারের

Reporter Name / ৪৮৯ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – একমাত্র কন্যা শিশুর জন্য কয়েক জোড়া ঈদের নতুন জামা-কাপড় কিনে রেখেছিল তার বাবা-মা। কিন্তু ঈদের সেই নতুন জামা-কাপড় পরার আগেই লা’শ হল শিশু মরিয়ম আক্তার (৪)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে তার নিথর দে’হ উদ্ধার করা হয়।

নিহত শিশু মরিয়ম আক্তার একই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র কন্যা। ঈদের আগে এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একইদিন ইফতারের আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে মরিয়মের নি’থ’র দে’হ উদ্ধার করে স্বজনরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এমন নৃশংস ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মরিয়মের মামা হাবিবুর রহমান বলেন, ‘আমার ভাগনীর জন্য ঈদের নতুন জামাকাপড় কিনে ছিলেন তার বাবা-মা। আমিও আজ নতুন জামা কিনতে মার্কেটে গিয়েছিলাম। এমন সময় খবর আসে মরিয়মকে খোঁজে পাওয়া যাচ্ছে না। মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। সেই চেইন ছিনতাই করে নেয়ার সময় চিৎকার শুরু করে মরিয়ম। ধারণা করা হচ্ছে, এ সময় তাকে শ্বাসরোধ করে হ-ত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। আমরা নিষ্পাপ শি’শু হ’ত্যা’র বিচার চাই।’

এ ঘটনায় স্থানীয়রা সন্দেহজনক ওই এলাকার ইয়াছিন মিয়াকে (১৬) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইয়াছিনের বাবা সাদ্দাম মিয়াকেও (৩৮) হেফাজতে নেয়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মরিয়মের নিথরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গলায় থাকা রূপার চেইন ছিনতাইয়ের ঘটনা থেকে এমন কাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় ইয়াছিন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাবাকেও পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd