নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ : মানবতার ডাকে সাড়া দিয়ে সিলেটের ভাইরাল ‘ফুলকন্যা’ ফাইজার দায়িত্ব নিলেন জকিগঞ্জের কৃতিসন্তান ফাহিম আল চৌধুরী
শি-শু বয়সে জীবন সংগ্রাম ও বেঁচে থাকার কঠিন লড়াইয়ে অবশেষে আশার আলো দেখলো সিলেটের ভাইরাল শিশু ফুল বিক্রেতা ফাইজা। সামাজিক যোগাযোগমাধ্যমে “ফুলকন্যা” হিসেবে পরিচিতি পাওয়া এই এতিম শি-শু-টি-র সারাজীবনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী।
জানা যায়, ফাইজার জীবন-কাহিনি অত্যন্ত হৃ’দ’য়’বি’দা’র’ক ও ক’রু’ণ।সড়ক দু-র্ঘ-ট-না-য় গর্ভধারিণী মাকে হা-রা-নো-র পর বাবা তাকে ফেলে রেখে অন্যত্র বিবাহ করে চলে যান। এই নিষ্পাপ শি-শু-টি জীবন যু-দ্ধে টিকে থাকতে প্রতিদিন সিলেটের রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে নিজের দুমুঠো খাবারের সংস্থান করছিল।
সম্প্রতি ফাইজার সরলমাখা মুখ আর জীবন সংগ্রামের করুণ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ছোট্ট এই শি-শু-র অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও সহমর্মিতার সৃষ্টি হয়।
ফাইজার এই অবস্থা দেখে এগিয়ে এসেছেন শিল্পপতি ফাহিম আল চৌধুরী। তিনি ফাইজাকে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে তার শিক্ষা, লালন-পালন ও আনুষঙ্গিক সকল খরচ বহন করার দায়িত্ব গ্রহণ করেছেন।
ফাহিম আল চৌধুরীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হচ্ছে। সচেতন মহলের মতে, সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত শি-শু-দে-র পাশে এগিয়ে আসে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কোন শি-শু-কে অ’কা’লে ঝ-রে পড়তে হবে না।
বর্তমানে শিশু ফাইজাকে ঘিরে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন— অবশেষে ফাইজার মুখে হাসি ফুটলো, জয় হোক মানবতার।