• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

জকিগঞ্জে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫০ জন অস্বচ্ছল ইমাম-মুয়াজ্জিনের হাতে নগদ অর্থ বিতরণ

Reporter Name / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ : জকিগঞ্জ সিলেট -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জকিগঞ্জ উপজেলার ২৫০ জন গরীব ইমাম-মুয়াজ্জিন ও অসহায় পরিবারের হাতে ৫ লক্ষ টাকার অর্থ তুলে দিলেন সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

আজ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় এ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন,’গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ইতিপূর্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন।বিগত রমজানেও খতীব-ইমাম-মুয়াজ্জিনগণকে সম্মানী প্রদান করেছেন।এই ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সিলেট-৫ আসনের ইমামদের মধ্য থেকে বাছাই করে ৫০০ পরিবারের কাছে এই উপহার তুলে দিচ্ছি।’

তিনি বলেন,’সমাজের সবচেয়ে সম্মানিত ইমাম সাহেবান অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ।ইদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই সামান্য উপহার আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন,’মাননীয় প্রধানমন্ত্রীর সিলেটবাসীর প্রতি ভালোবাসার কারণে একাধিকবার সিলেট সফর করেছেন।ইতিমধ্যে কানাইঘাটের বুরহান উদ্দিন রোডের টেন্ডার হয়েছে।

খুব শীঘ্রই আমাদের শেওলা-জকিগঞ্জ রোডের ও টেন্ডার হবে।সরকারের তিনমাস বয়সের মধ্যে এই উন্নয়ন অগ্রযাত্রা কম নয়।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ হেলাল,খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সিলেট জেলা বিএনপির সহ অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা কাজী জালাল উদ্দীন,খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ,

বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা মুস্তফা আহমদ,খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার,ইসলামী আন্দোলনের জকিগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম,পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ,ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম মুনশী ও জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd