• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

বিদেশ থেকে আলোচিত হ-ত্যা মামলার আসামী যেভাবে ধরে আনলো পিবিআই

Reporter Name / ২৪৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ -নরসিংদীর শিবপুরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীকে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেফতার করে এবং গ্রেফতারের বিষয়টি দুবাই পুলিশ বাংলাদেশে বার্তা প্রেরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেফতারকৃত আসামীকে বাংলাদেশে নিয়ে আসে এবং উক্ত আসামী-আরিফ সরকার(৪০), পিতা-মৃত হাফিজ উদ্দিন সরকার, গ্রাম-পুটিয়া কামারগাঁও, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গত ০৬/০৫/২০২৬ খ্রি. বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খাঁ নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গ্রেফতারকৃত আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের পরিকল্পনায় গত-২৫/০২/২০২৩ খ্রিঃ সকাল ০৬:১৩ টার সময় ভিকটিমের নিজ বাসায় পিস্তল দিয়ে গু-লি করে গুরুতর জখম করা হয়।ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ৩১/০৫/২০২৩ খ্রিঃ মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় গত ২৭/০২/২০২৩ খ্রিঃ ভিকটিমের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানার মামলা নং-১৭, তারিখ-২৭/০২/২০২৩ খ্রিঃ,

ধারা-৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ সংযুক্ত ৩০২ পেনাল কোড দায়ের করেন। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে গত ২৩/০৬/২০২৩ খ্রিঃ তারিখ পিবিআই নরসিংদী জেলা কর্তৃক মামলার তদন্তভার গ্রহণ করে।পিবিআই এর তদন্তকালে ইতিপূর্বে ঘটনায় জড়িত অন্যতম আসামী মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে উক্ত গ্রেফতারকৃত আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে। আরিফ সরকার ঘটনায় জড়িত থাকার সু-স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় পিবিআই নরসিংদী জেলা আসামী আরিফ সরকারের বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য The Assistant Inspector General (NCB), Bangladesh Police, Police Headquarter, Dhaka বরাবরে আবেদন করা হয়।

পরে আসামী আরিফ সরকার দুবাইতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়ার অংশ হিসাবে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ করা হয় এবং তাকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়। অতঃপর মামলা তদন্ত শেষে পিবিআই নরসিংদী জেলা গত ২৪/১১/২০২৫ খ্রিঃ আসামী আরিফ সরকার সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আসামী আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আসামী আরিফ সরকারকে দুবাই থেকে ০৬/০৫/২০২৬ খ্রিঃ বাংলাদেশে নিয়ে আসে। আসামী আরিফ সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা শিবপুর থানায় মুলতরি থাকায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হযরত শাহজালাল(রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে শিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। শিবপুর থানা পুলিশ গত ০৬/০৫/২০২৬ খ্রিঃ আসামী আরিফ সরকারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd