• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭ তম জন্মবার্ষিকী

Reporter Name / ৩১২ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আজ ১৭ মার্চ ২০২৬ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।
জন্ম তারিখ: ১৭ মার্চ ১৯২০ জন্মদিন (২০২৬): ১০৭তম জন্মবার্ষিকী
বাংলাদেশের মহান মুক্তিসংগ্রামের অগ্রপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন আজ। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এ দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে অবিচল শেখ মুজিবকে বহুবার কারাবরণ করতে হয়েছে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সূচনা করেছিল তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা পেশ করেন। ১৯৬৮ সালে পাকিস্তানের তৎকালীন সামরিক জান্তার নির্দেশে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের মুখে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবকে মুক্তি দেয়। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের পর তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ)- কে শাসনক্ষমতা না দিলে ১৯৭১ সালের ১ মার্চ অসহযোগ আন্দোলন শুরুর মাধ্যমে শেখ মুজিব অবিসংবাদিত নেতায় পরিণত হন
১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় সেনাসদস্যের হাতে ধানমন্ডির বাসভবনে সপরিবারে নিহত হন তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd