নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ : সিলেটে একদিনের সরকারি সফরে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বৃষ্টিবেজা এইদিনে তিনি সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের একটি মহা প্রকল্পেরের শুভ উদ্বোধন করেন।এছাড়া আরো কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সিলেট ক্রীড়া স্টেডিয়ামে আরেকটি অনুষ্ঠানে যোগদান করেন এসময় অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক থেকে সুমধুর কন্ঠে কোরআন তিলাওয়াত করে নজর কাড়েন এক ক্ষুদে শিক্ষার্থী,বাম পাশের ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়রত ছেলেটির নাম তামজিদ।সে কানাইঘাট উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের মাষ্টার শহিদুল আলমের ছেলে। গতকাল সিলেটে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস” উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে সে উপস্থিত সকলের মন জয় করে নেয়। তার সুললিত তিলাওয়াতে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হন এবং নিজে ডেকে নিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন।
ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে তাওহীদা বেগম মারওয়া, শিক্ষার্থী ৭ম শ্রেণি, বড়দেশ উচ্চ বিদ্যালয়, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন। নতুন কুঁড়ি স্পোর্টসে দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হাস্যোজ্জ্বল একটি সুন্দর মুহূর্ত ধরা পড়ে। একই উপজেলার দুই ভিন্ন ক্ষেত্রে দুই সফল মুখ। একজন ধর্মীয় তিলাওয়াতে, অন্যজন ক্রীড়ায়-দুজনেই আজ কানাইঘাটের নামকে গর্বিত করেছে।