• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : গত ২৭ জুলাই ২০২৬ সোমবার রাত ১১ ঘটিকায় শরীয়তপুর নড়িয়া থানাধীন আচুড়া গ্রামস্থ জনৈক আজিজ ঢালীর বাগান থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, সেখানে কয়েকজন দুর্বৃত্ত মিলে এক ব্যক্তিকে আটকে রেখেছে এবং এক নারীকে নি’র্যাতন করছে।

৯৯৯ তাৎক্ষনিকভাবে নড়িয়া থানাকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল বিল্লাল হোসেন এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই মো. মিজানুর রহমান।

ঘটনার প্রাথমিক বিবরণে ভিকটিমের বর্ণনায় জানা যায়, ভিক্টিমের স্বামী রাজিব আহমেদ খানকে তার পরিচিত হযরত আলী খন্দকার নামে একজন লোক মোবাইল ফোনে জনৈক আজিজ ঢালীর বাগানে যাওয়ার কথা বলে। ভিকটিমের স্বামী রাজিব আহমেদ খান ঘটনাস্থলে গেলে হযরত আলী খন্দকার রাব্বি ও ইমন খন্দকারসহ আরো অজ্ঞাত তিন চারজন মিলে ভিকটিমের স্বামীকে বেঁধে ফেলে বলেন ‘তোর স্ত্রীকে ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বল তাহলে তোকে আমরা ছেড়ে দেব।

এরপর কলার তার স্ত্রী ভিকটিম ফারজানা আক্তার ফেন্সিকে (২৫) কে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। তখন ভিকটিমকে দুই ব্যক্তি আটিপাড়া থেকে একটি অটোযোগে ঘটনাস্থলে এনে ভিকটিমের স্বামীকে মারধর করে অন্যদের সহযোগিতায় হযরত আলী খন্দকার ও মোঃ রাব্বি ভিকটিমকে জোরপূর্বক ধ’র্ষণ করে।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে নড়িয়া থানার সার্কেল অফিসার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ও অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া, আইসি ভোজেশ্বর এসআই (নি:) জোবায়ের হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম ও ভিকটিমের স্বামীকে উদ্ধার করত ভিকটিমকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

তৎক্ষণাৎ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১. হযরত আলী খন্দকার (৪২),পিতা- আব্দুল হাই খন্দকার, সাং-আটিপাড়া, থানা-পালং, জেলা-শরীয়তপুর ২. মোঃ রাব্বি (২৮),পিতামৃত- আলমগীর বেপারী,সাং-আচরা,থানা-নড়িয়া,জেলা- শরীয়তপুর এবং সহযোগী আসামী ইমন খন্দকার (২৬) পিতা-মালেক খন্দকার,সাং- আচরা,থানা-নড়িয়া,জেলা- শরীয়তপুরগণকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd