• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা এখন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি)

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

এসবিডিনিউজ: নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করার পর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিদায়ী জেলা প্রশাসক ২২ জুন,২০২৬ তারিখ সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।২২ জুন সোমবার বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম পিংকি সাহার কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।

পরবর্তী নতুন জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়ে যোগদান না করা পর্যন্ত,পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।জেলা প্রশাসনের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম, প্রশাসনিক কাজ এবং সার্বিক ব্যবস্থাপনা অব্যাহত রাখতে তিনি কাজ করছেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে আপাতত তিনি রুটিন দায়িত্বগুলো পালন করবেন এবং এই প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রেক্ষাপট-হযরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় পরিবর্তন ও দানবাক্স বসানো নিয়ে সৃষ্ট আলোচনার জেরে বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এই প্রত্যাহারের পরদিন, তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে পিংকি সাহাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd