এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক :সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসন মাজারের তিনটি ডেকচি বা ডেগ সিলগালা করে দিয়েছে,বসলো নতুন দানবাক্স!
এখন মাজারের বিভিন্ন স্থানে নতুন দানবাক্স বসিয়েছে জেলা প্রশাসন গত ১৮ জুন বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই নতুন দানবাক্সগুলো স্থাপন করা হয়।
এই পদক্ষেপের বিস্তারিত তথ্য বা কেন সিলগালা- দীর্ঘদিন ধরে মাজারের বিপুল পরিমাণ আয়-ব্যয়ের সঠিক হিসাব জনসমক্ষে না আসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দানবাক্স-তিনটি ডেগ সিলগালা করার পাশাপাশি মাজার প্রাঙ্গণে প্রশাসনের পক্ষ থেকে একটি বড় কেন্দ্রীয় দানবাক্সসহ বেশ কয়েকটি ছোট দানবাক্স বসানো হয়েছে।
নিরাপত্তা- নতুন বসানো এই দানবাক্সগুলোর সুরক্ষায় ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
সাময়িক হিসাব- জেলা প্রশাসনের তথ্যমতে, আগামী এক মাস জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে এই দানবাক্সের হিসাব সংরক্ষণ ও পর্যালোচনা করবে।