নিজস্ব প্রতিবেদক :এসবিডিনিউজ -সিলেটে গত ২৭ এপ্রিল সোমবার ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২২.০০ ঘটিকায় এসএমপি সিটিএসবি কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে এয়ারেপোর্ট থানা পুলিশ এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লাস্থ আনন্দ স্কুলের বিপরীতে অবস্থিত পরিত্যক্ত বাসা (হেলাল কমপ্লেক্স, সৈয়দবাগ, পশ্চিম পীরমহল্লা) হতে দুইটি চান কোড়াল ওএকটি রামদা সহ আসামি মোঃ হাসান আহমদ (২০), পিতা- বাবুল মিয়া, স্থায়ী ঠিকানা: সাং-দোয়ালিয়া, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানাঃ সাং-বনকলাপাড়া, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট‘কে আটক করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ পীরমহল্লা পাহাড়িকা আবাসিক এলাকায় মোঃ জিয়া মিয়ার নির্মানাধীন ২য় তলার বাসা হতে দুইটি চান কোড়াল,তিনটি রামদা ও ০৩ টি লাঠি উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২২, তারিখ-২৮/০৪/২০২৬ খ্রি., ধারা-19(f)/20 The Arms Act 1878 রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।