• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটে ডাক্তার রুলির স্বামীর রহস্যজনক মৃ-ত্যু-র পর এবার ১০ম শ্রেণি পড়ুয়া পুত্রের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার

Reporter Name / ৬৪৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক -এসবিডিনিউজ – ডেক্স রিপোর্ট :সিলেট নগরীর সুবিদবাজারের ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহাদি আনজুম (১৫) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশের যৌথ অভিযানে বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাহাদি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং চিকিৎসক ডা. রুলী বিনতে রহিমের একমাত্র ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ম-র-দে-হ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং উদ্ধার হওয়া চিরকুটসহ বিভিন্ন আলামত খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

তবে এই মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে পরিবারের অতীত একটি ঘটনার কারণে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মাহাদির বাবা মিসবাহ উদ্দিনের মৃ*ত্যুও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় মিসবাহ উদ্দিনের মৃ*ত্যু*কে কেন্দ্র করে তার স্বজনদের পক্ষ থেকে নানা অভিযোগ ও প্রশ্ন তোলা হয়েছিল।

এদিকে স্বামীর মৃ*ত্যু*র কয়েক বছর পর একই পরিবারের কিশোর পুত্রের এমন মর্মান্তিক মৃ*ত্যু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মৃ*ত্যু*র কারণ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ময়নাতদন্ত প্রতিবেদন, উদ্ধার হওয়া চিরকুট এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের পরই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

একটি সম্ভাবনাময় তরুণ জীবনের এমন করুণ পরিণতিতে পরিবার, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে পুরোনো ও নতুন দুই ঘটনার যোগসূত্র নিয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd