• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের সাগরদিঘীরপাড়ে উত্ত্যক্তকারী/ ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক জকিগঞ্জে ৯ নং মানিকপুর ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া মরইখাল এখন ময়লার ভাগাড়! সিলেটে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা গায়িকা ন্যান্সিকে নিয়ে আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল, সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষনিক অভিযানে হানিট্রাপ চক্রের দুই নারীসহ মোট ৪ জন গ্রেফতার ও ০২ জন ভিকটিম উদ্ধার বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার আজ সরকারি সফরে সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটে রোগীর অবস্থা খারাপ হউক আর ভালো হউক টিকিট ছাড়া তিনি রোগী দেখেন না?

সিলেটে ব্যাটারি চালিত যানবাহন অটোরিকশা/ইজিবাইক চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ – সিলেটের রাস্তায় যাতায়াতের সুবিধা মানবিক দিগ বিবেচনায় অদ্য ০৮/০৪/২০২৬ খ্রি. দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে ব্যাটারি চালিত যানবাহন (অটোরিকশা/ইজিবাইক) চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই, পুলিশ কমিশনার উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যাটারিচালিত অটোরিকশা/ইজিবাইক মালিক সমিতির প্রতিনিধিবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সিলেট মহানগরী এলাকার সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসএমপি এর চলমান অভিযানে আটককৃত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইকের মালিকদের দুঃখ দুর্দশা ও মানবিক দিক বিবেচনা করে, উক্ত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক গুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে হস্তান্তরের পর উক্ত ব্যাটারিচালিত রিকশা এবং ইজিবাইক কোন অবস্থাতেই মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এই বিষয়ে, সকলেই একমত পোষণ করেন।
এছাড়া, সিলেট মেট্রোপলিটন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশার দোকান, অবৈধ ইজি বাইকের দোকান, অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এসএমপি এর চলমান অভিযান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি- ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, রেজাউল হাসান কয়েস লোদী এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd