• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের সাগরদিঘীরপাড়ে উত্ত্যক্তকারী/ ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক জকিগঞ্জে ৯ নং মানিকপুর ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া মরইখাল এখন ময়লার ভাগাড়! সিলেটে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা গায়িকা ন্যান্সিকে নিয়ে আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল, সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষনিক অভিযানে হানিট্রাপ চক্রের দুই নারীসহ মোট ৪ জন গ্রেফতার ও ০২ জন ভিকটিম উদ্ধার বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার আজ সরকারি সফরে সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটে রোগীর অবস্থা খারাপ হউক আর ভালো হউক টিকিট ছাড়া তিনি রোগী দেখেন না?

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর সহায়তায় শিশু ফাইজা’র পূনর্বাসন

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ : সিলেটের ভাইরাল “ফুলকন্যা” নিয়ে অদ্য ০৩/০৪/২০২৬ খ্রি: রাত ১০:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দের এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, ফাইজা আক্তার মায়িশা (৮) নামের শিশুটির মা চার বছর আগে মৃ-ত্যু-ব-র-ণ করেছেন। বর্তমানে সে তার নানীর সাথে বসবাস করে এবং জীবিকার তাগিদে রাস্তায় ফুল বিক্রি করে।সম্প্রতি শিশুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

তিনি আরও বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সিলেটের এক সমাজসেবী ভদ্রলোক ফাহিম আল চৌধুরী তাঁকে ফোন করে শিশুটির পড়াশোনাসহ যাবতীয় দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন এবং তাকে খোঁজে বের করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনারের নির্দেশনায় শি-শু-টি-কে খুঁজে বের করা হয় এবং  সাংবাদিকদের উপস্থিতিতে তাকে নিয়ে ব্রিফিং করা হয়।

পুলিশ কমিশনার আরো বলেন, সিলেট নগরীতে এ ধরনের অনেক পথশিশু রয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা যদি এদের দায়িত্ব গ্রহণ করেন তাহলে সমাজ আরও সুন্দরভাবে গড়ে উঠবে। তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং বলেন, “সিলেটকে আমি এজন্যই ভালোবাসি, কারণ এখানে অনেক মানবিক ও জনদরদী মানুষ বসবাস করেন।”

এছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, সিলেট নগরীতে কোনো ছি’ন’তাই-কা-রী থাকবে না। ছি-ন-তাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd