• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

লিবিয়া হতে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ জন সিলেটের মৃ-ত্যু-র পর আলোচনায় দুই যুবক!

Reporter Name / ৩০৩ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ – অবৈধ পথে স্বপ্নের দেশ ইউরোপ যেতে সিলেটির প্রতিযোগিতা পুরোনো।কেউ বা সফল হয়েছেন ইতিমধ্যে পাড়ি জমিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে।অনেকে দালালের খপ্পরে পড়ে হারিয়েছেন সর্বস্ব।অনেকের লা-শ সাগরে ভেসে দেওয়া হয়েছে। কোন কোন সময় কাউকে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় সহ নানা অভিযোগ প্রায় শোনা যায়। এরপর থামছেনা ইউরোপ যাওয়ার প্রতিযোগিতা।বিভিন্ন সমীক্ষায় দেখা গেছেনএ প্রতিযোগিতায় সিলেটিরা এগিয়ে।

অনেক পরিবারের ধারনা স্বপ্নের দেশ ইউরোপ গেলে পরিবার সুখী,ভাল পাত্রী বিয়ে করা,টাকা পয়সার অভাব নেই।কিন্তু মাঝে মধ্যে অনেক পরিবারে নেমে আসে শো’কে’র ছায়া গত কয়েকদিন থেকে সুনামগঞ্জের বিভিন্ন পরিবারে চলছে শোকের মাতম,স্বজন হারনোর কান্নায় আকাশপাতাল ভারী হচ্ছে।

এসব বিষয় সামনে আসতে নেট দুনিয়ায় ও তূমুল আলোচনা সমালোচনা চলছে।অবৈধ পথের যাত্রী হিসেবে সরকারের কাছেও নেই সঠিক কোন তথ্য।আইনগত সুবিধা পেতে দেখা দিয়েছে নানা জটিলতা এরইমধ্যে সিলেটের দুই যুবককে ঘিরে আলোচনা তুঙ্গে। বেশি টাকা লাভের আশায় ছোট নৌকায় তুলে দিয়ে তাদেরকে মৃ-ত্যু-র দিগে ঢেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এদের মধ্যে সালেহ আহমেদ বাড়ি সুনামগঞ্জ এলাকায়
সিলেটের ১৮ জন যুবক মা*রা যাওয়ার জন্য এদেরকে দায়ী করা হচ্ছে

অভিযোগ উঠেছে লিবিয়া থেকে গ্রীস পৌঁছে দেবার জন্য সে প্রতি জনের কাছ থেকে ১৩ লক্ষ টাকা কনট্রাকে চুক্তি করে। লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে খাদ্যের অভাবে, পানির তৃষ্ণায়, অনাহারে, সিলেটের ১৮ জন তরুণ তরতাজা যুবক মা/রা যান, পরবর্তীতে এরা সালেহ আহমদের নির্দেশেই গভীর সমুদ্রে তাদের সবাইকে ফেলে দেওয়া হয়। তাদের অন্তরে একটু’ও দয়া মায়া হয়নি বলে জানা গেছে

রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় সব শর্ত উপেক্ষা করে এরা বড় নৌকার পরিবর্তে ছোট নৌকায় সবাইকে তুলে দেয়, নৌকায় থাকা সবাই প্রতিবাদ, কান্নাকাটি করলে-ও সে উল্টো মে*রে ফেলার হুমকি দিয়ে কথামতো নিরাপত্তার সরঞ্জাম না দিয়েই ছোট নৌকা’টি জোরপূর্বক সাগরে ভাসিয়ে দেয়।

স্বজনদের দাবি এরা টাকার জন্য সবকিছু করতে পারে, মানুষের জীবনের কোন মুূল্য নেই এদের কাছে। এদের মত লোভী মা’ন’বপা’চা’রকারী দা’লা’ল’দের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এনাম তালুকদার,বাড়ী: সিলেট।যার খপ্পরে পড়ে ভূমধ্যসাগরে ম’র্মান্তিক মৃ”ত্যু হয় সিলেটের ১৮ জন যুবকের।যাদের মৃ*ত*দেহ ভাসিয়ে দেওয়া হয় সাগরে।

তার সাথে কনটাক্ট ছিলো সবাইকে লিবিয়া থেকে বড় নৌকায় তুলে দিয়ে সাগর পাড় করিয়ে গ্রীস পৌঁছে দিবে। কিন্তু সে মানুষের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা না করে, টাকা বাঁচানোর জন্য সবাইকে জোরপূর্বক ছোট নৌকায় তুলে দিয়ে নৌকা ভাসিয়ে দেয়। নিয়ম অনুযায়ী জিপিএস ট্রেকার ও লোকেশন ম্যাপ দেওয়ার কথা থাকলে-ও দেয়নি। কোনকিছুর তোয়াক্কা করেনি। তার এই অতি লোভের কারণে সিলেটের ১৮টি তরতাজা প্রাণ সমুদ্রের মধ্যে মা’রা গেলো।

ভুক্তভোগীদের দাবি এদের ধরিয়ে দিতে দেশে-প্রবাসে সবাই সহযোগিতা করুন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd