নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ -সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অদ্য ২৬/০৩/২০২৬খ্রিঃ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেটের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমপি পুনাকের সভানেত্রী সিদরাতুল মুনতাহা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর অন্যান্য নেত্রীবৃন্দ ও সদস্যবৃন্দ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশনার পাশাপাশি দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে নানা ধরনের গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে পুনাক সভানেত্রী জনাবা সিদরাতুল মুনতাহা মহোদয়ার নির্দেশনা ও পরিচালনায় পুনাক নাট্য গোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘রাজারবাগ ও সেই কালো রাত’।
অনুষ্ঠানের শেষের দিকে প্রধান অতিথি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম পূনাক সদস্যদের সাথে একান্তে আলাপ আলোচনা করেন। পুনাককে কিভাবে আরো গতিশীল, সমৃদ্ধ ও কার্যকর করা যায় সে লক্ষ্যে তিনি সকলের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে তাদের মতামত ও পরামর্শ সংগ্রহের চেষ্টা করেন। পুলিশ কমিশনার পুনাকের একটি স্থায়ী তহবিল গঠনের ইচ্ছা প্রকাশের পাশাপাশি পুনাকের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সবসময় সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন। সবশেষে পুনাক সভানেত্রী সিদরাতুল মুনতাহা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।