নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – সিলেটের জকিগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এম.জাকারিয়া আহমেদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জকিগঞ্জ উপজেলা সহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এর মেম্বার,তরুণ রাজনীতিবিদ,জকিগঞ্জের কৃতি সন্তান এম.জাকারিয়া আহমেদ।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে থাকা উচিত ও দায়িত্ব। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবাইকে পুনরায় ঈদ মোবারক জানান।