সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘির পার পূর্ব ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী দেশ-বিদেশ এবং অত্র ইউনিয়নের সকল জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ শান্তি ও সম্মৃদ্ধি কামনা করেন,ঈদের খুশিতে ভরে উঠুক সকলের জীবন,অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অন্যের সাথে কোলাকুলি করি এবং অত্র ইউনিয়নের সকল জনসাধারণকে ধর্মীয় অনুশাসন মেনে পবিত্র ঈদুল ফিতর পালনের আহবান জানান।যে কোন প্রয়োজনে তিনি জনসাধারণের পাশে থাকবেন।