অদ্য ১৬/০৩/২০২৬ খ্রিঃ দুপুর ১৪.০০ ঘটিকায় সিলেট মহানগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহে আসন্ন পবিত্র ঈদুল-ফিতর নামাজ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্যে শাহী ঈদগাহ এলাকা পরিদর্শন করেন এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও সাংবাদিকগণ।