নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ :সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান,জাতীয় সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের সাবেক মহাসচিব,কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ যুবলীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ শামীম আহমদ এর মমতাময়ী মায়ের জানাযা আগামীকাল বাদ জোহর,জকিগঞ্জ উপজেলার ৮ নং কসকনকপুর ইউনিয়নের হাতিডহর সরকারি প্রাইমারি স্কুলের সামনে অনুষ্ঠিত হবে।
এই তথ্যটি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন ম-র-হু-মা-র আদরের কনিষ্ঠ সন্তান মোঃ শাহীন আহমদ,মৃ-ত্যু-কা-লে তিন ছেলেই দেশের বাহিরে ছিলেন,আগামীকাল সকালে বড় ছেলে মোঃ সেলিম আহমদ দেশে আসবেন, নি-থ-র-দে-হ এখন লা-শ-বা-হী ফ্রিজিং গাড়ীতে রাখা হয়েছে।
তিনি গতকাল রাত আনুমানিক ৯.০০ ঘটিকার সময় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শে’ষ নিঃ’শ্বা’স ত্যাগ করেন,মৃ-ত্যু-কা-লে তিন ছেলে কন্যা সন্তানসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।মাস দুয়েক আগে উনার বড় জা কসকনকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাজ রিয়াজ ও শামীম আহমদ এর চাচী ও মা-রা যান,পুরো পরিবার ও নিকট আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে,
শামীম আহমদ এর মমতাময়ী মায়ের মৃ-ত্যু-র খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশ-বিদেশ থেকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন শোক প্রকাশ করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন,
বিভিন্ন কারণে ও বর্তমানে বাংলাদেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ম-র-হু-মা-র মেজো ছেলে,সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমদ,চাচীর পর মায়ের জানাযায় অংশগ্রহণ ও শেষ বিদায়ে উপস্থিত হচ্ছেন না বলে জানা গেছে।তিনি ও এখন দেশের বাহিরে রয়েছেন বলে জানা গেছে।