নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ :
দেশ -বিদেশের সব প্রিয়জন কে ঈদ মোবারক ও ঈদ শুভেচছা,জানিয়েছেন এসবিডিনিউজ এর সম্মানিত পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যাংকার রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী এসএভিপি এন্ড ম্যানেজার এবি ব্যাংক পিএলসি, তাজপুর ব্রাঞ্চ, সিলেট।নোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর ভাইস প্রেসিডেন্ট।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। যদি আমরা এই শিক্ষাকে ব্যক্তিগত জীবন, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োগ করি, তবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’’
তিনি আরো বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়; এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।”