নিজস্ব প্রতিবেদক : সৈয়দা আবিদা হোসেন এবারে সিলেট ০৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি উক্ত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন (লিচু মিয়ার) সুযোগ্য কন্যা।ইচ্ছে ছিল বাবার পথ ধরে হাঁটবেন এমপি হয়ে জনগণের কল্যানে কাজ করবেন।তবে বিএনপির মনোনয়ন না পাওয়ায় শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন।হয়ত ভবিষ্যতের জন্য মাঠ তৈরি করছেন। গুজ্জন রয়েছে বিএনপির সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে রয়েছেন।
আজ তিনি তাঁর ম’র’হু’ম পিতাকে নিয়ে আবেগঘন এক ফেইসবুক স্ট্যাটাসে যা উল্লেখ করেন তা নিম্নে হুবুহু তুলে ধরা হলো,চার বছর আগে আজকের দিনে আমার বাবা মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন (লিচু মিয়া), সিলেট ৬ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য, এই পৃথিবীর মায়া ত্যাগ করেন।
তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, সমাজসেবী, শিক্ষানুরাগী, শ্রেষ্ঠ বাবা এবং গোলাপগঞ্জ – বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের অতি আপনজন, সবার মায়ার ভাইসাব।
আজকের এই পবিত্র রাতে আপনারা সবাই আমার বাবার জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আল আমিন যাতে আমার বাবা, আপনাদের প্রাণপ্রিয় ভাইসাবকে জান্নাতের উচ্চতম মাকাম দান করেন। আমিন।