• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৮৯ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অদ্য ১৫/০৩/২০২৬খ্রিঃ বিকাল ১৪.০০ ঘটিকায় এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা, নিয়ন্ত্রণ সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সর্বসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সর্বসাধারণের নিরাপত্তা রক্ষার্থে ও নির্বিঘ্ন যাতায়াত বজায় রাখতে গৃহিত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি- ডিবি) সাহাদত হোসেনসহ ডিজিএফআই, সিলেট, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, যুগ্ম-পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়ন্দা সংস্থা (এনএসআই) সিলেট, অধিনায়ক, র‍্যাব-৯, সিলেট, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ সিলেট, উপ-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট, উপ-পরিচালক, আনসার ও ভিডিপি, সিলেট, উপ-পরিচালক, বিআরটিএ, সিলেট এর প্রতিনিধিবৃন্দ, সিলেট বাস মালিক সমিতি, সিলেট জেলার বাস-মিনিবাস মালিক সমিতি, সিলেট জেলার ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিলেট জেলার সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সিকার মালিক সমিতি, লেগুনা হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ সিলেট মেট্রাপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd