• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে অ’শ্রু’সি’ক্ত হয়ে বিদায় জানালো হবিগঞ্জ জেলা পুলিশ

Reporter Name / ৪৮৪ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ -হবিগঞ্জ জেলার ”পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুনকে ” অশ্রুসিক্ত হয়ে বিদায় জানালো হবিগঞ্জ জেলা পুলিশ,

হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এঁর বদলীজনিত বিদায় উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যান সভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় সহকর্মীগণ আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।

বিশেষ কল্যান সভায় পুলিশ সুপার বলেন ‘হবিগঞ্জ জেলায় কর্মকালীন সময়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ও ধর্মীয় প্রানপুরুষদের স্পর্শে সিক্ত পবিত্র এ জনপদের জানমালের নিরাপত্তায় যেমন নিয়োজিত ছিলাম, তেমনি বিদায় বেলায় সিক্ত হয়েছি আপনাদের ভালোবাসা ও শুভ কামনায়। হবিগঞ্জের অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সুযোগ গৌরবময় ও মর্যাদাপূর্ণ। বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নতুন কর্মস্থল পিবিআই নিরাপত্তায় যেন নিয়োজিত থাকতে পারি সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি।’ এসময় হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও সম্মানিত নাগরিকদের মঙ্গল কামনা করেন হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার, ইয়াছমিন খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd