নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও পণ্য বিতরণ করলেন সিলেট -৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে পবিত্র ঈদ- উল-ফিতর-২০২৬ উপলক্ষে দু:স্থ ও গরীব জনসাধারণের মাঝে নগদ অর্থ, শাড়ি, ত্রি-পিস এবং রোমাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়
বিয়ানীবাজার-গোলাপগঞ্জে মোট ১০ লাখ টাকা (নগদ) ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং পৌরসভার দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে তুলে দেয়া হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।